
চতুর্থ বারের মত আইডিইবি’র সহ-সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার আবদুল মোতালেব


কচুয়ার কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একে এম আবদুল মোতালেব চতুর্থ বারের মত আইডিইবি’র
কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।
২৯ ডিসেম্বর ব্যাপক আয়োজনে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে একেএমএ হামিদ ও মো.শামসুর রহমান প্যানেল ইঞ্জিনিয়ার একে এম আবদুল মোতালেব সহ-সভাপতি নির্বাচিত হয়।


বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পষিদের সাধারন সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একে এম আবদুল মোতালেব বলেন আমাকে চতুর্থ বারের মত সহ-সভাপতি নির্বাচিত করায় আমি সারা দেশের আইডিইবি’র সকল সদস্যদের কাছে কৃতজ্ঞ। আমি দায়িত্ব পালনে সকলে সার্বিক সহযোগীতা কামনা করছি।
এদিকে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার (আইডিইবি) এর কেন্দ্রীয় কমিটির চতুর্থ বারের মত সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একে এম আবদুল মোতালেব নির্বাচিত হওয়ায় আইডিইবি, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, কচুয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি আলমগীর তালুকদারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।








