চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২২ | ৬:৪০
Link Copied Successfully!

চাঁদপুর শহরে জামায়াতের গণমিছিল থেকে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামী চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের পুরাণ বাজার তার নিজ বাড়ী থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার শাহজাহান মিয়া চাঁদপুর সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

বিজ্ঞাপন

গত শনিবার (২৪ ডিসেম্বর) চাঁদপুর শহরে ১০ দফা দাবী আদায় ও জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে বের হওয়া গণমিছিল থেকে পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরন ও রাস্তায় যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে জামায়েত ইসলামীর ১৩ জন আসামীর নাম উল্লেখ ও অজ্ঞাত প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার এসআই সুমন চন্দ্র নাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওই দিন পুলিশ গণমিছিল থেকে ১৩ জন আসামীকে আটক করলেও যাচাই বাচাই শেষে ৬ জন শিবির কর্মীকে পরদিন রবিবার (২৫ ডিসেম্বর) আদালতে পাঠায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, গ্রেফতার শাহজাহান মিয়া এজহারভুক্ত আসামী। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন এবং আদালতে পাঠানো হবে। এই মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত