
কচুয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অনুদান প্রদান


কচুয়ায় অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) সহায় সম্বলহীনদের মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়েছে।
২৭ ডিসেম্বর কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়।
কচুয়া উপজেলা ক্লাস্টার অফিসার আলী হুসাইনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাদলা ইউপি চেয়ারম্যান মো:নুরে-ই-আলম রিহাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য ক্বারী
আবুল হোসেন, মো:মিজানুর রহমান, সমাজ সেবক বুলবুল হোসেন প্রমুখ।


আলোচনা শেষে উপজেলার কাদলা ইউনিয়নের ৪ গ্রামের ২শত পরিবারকে জনপ্রতি ৯ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। একই দিনে কড়ইয়া ইউনিয়নের বড় হায়েতপুরে ৬ গ্রামের ৩শত ৫০জনকে
অনুদান প্রদান করেন।
আর্থিক অনুদান প্রদানকালে কচুয়া ক্লাস্টার অফিসার আলী হুসাইন বলেন, প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠিকে অর্থ মন্ত্রানালয়ের এসডিএফ ফাউন্ডেশনের মাধ্যমে স্বাবলম্বী করতে আমরা কাজ করে যাচ্ছি।








