কচুয়া উপজেলা আ.লীগ সভাপতি শিশির, সম্পাদক সোহাগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২২ | ৬:৫৪
Link Copied Successfully!

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন চৌধুরী সোহাগ পূর্বেই কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মনোনীত হন। যে কারণে ওই পদে নির্বাচন হয়নি।

বিজ্ঞাপন

সভাপতি পদে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠত হয়। নির্বাচনে কাউন্সিলর ছিলেন ৪৮৬জন। এর মধ্যে সর্বোচ্চ ২৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. শাহজাহান শিশির। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে ১৫৬ ভোট পেয়েছেন সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও মো. হুমায়ুন পেয়েছেন ৫৫ ভোট। ৪৮৬ ভোটের মধ্যে কাস্ট হয় ৪৫৩ ভোট। এর মধ্যে এক ভোট বাতিল হয়।

নির্বাচন পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ ডিসেম্বর কচুয়া উপজেলার হযরত নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বিজ্ঞাপন

ওই দিন কমিটি ঘোষণা দেয়ার পরিবেশ না থাকায় হুইপ স্বপন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক নিয়ম অনুসরণ করে কমিটি করার জন্য নির্দেশনা দিয়ে যান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ