
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
Link Copied Successfully!


চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার সকালে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চাঁদপুর সদর নৌ থানা অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন।
তিনি জানান, নিহত কিশোরের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেঘনা নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের করা হচ্ছে।




























