চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২২ | ৩:২৩
Link Copied Successfully!

‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। অনুষ্ঠানে প্রবাসীদের মেধাবি সন্তানদের মধ্যে  ৮৮ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

রবিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা, চেক বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

বিজ্ঞাপন

তিনি বক্তব্যে বলেন, বিদেশে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করছে । বিদেশে শ্রমিকরা অনেক সমস্যার মুখোমুখি হয়ে থাকে। তাদের সমস্যা সমাধানে দূতাবাসগুলো কাজ করছে। আমরা বিদেশে অবস্থানরত শ্রমিকদের সমস্যা গুরুত্বের সাথে দেখি ।প্রবাসীদের জন্য সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে।

তিনি আরও বলেন, প্রবাসে গিয়ে একজন প্রবাসী শুধু পরিবার নয়, দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে।বৈদেশিক কর্মসংস্থানের ফলে দেশের বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রবাসীরা যদি সঠিক মাধ্যমে রেমিট্যান্স পাঠায় তাহলে দেশ আরোও এগিয়ে যাবে। দেশের সকল অগ্রগতি ও উন্নতিতে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি। এই রেমিট্যান্স তাদের কঠোর শ্রমের ফসল। সরকার সঠিক পথে রেমিট্যান্স দেশে আনতে প্রবাসীদের বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছে। এছাড়াও প্রবাসীদের পরিবার ও সন্তানদের বিভিন্ন উপায়ে সুযোগ সুবিধা ও প্রদান করছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী (আইটিএম) চাঁদপুরের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. সাকাওয়াৎ আলী।

স্বাগত বক্তব্য রাখেন কর্মসংস্থান ও জনশক্তি চাঁদপুর জেলা অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে ৮৮ জন কৃতি শিক্ষার্থীকে ১৩ লাখ ৫২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান ও ১৯জনকে প্রতিবন্ধীকে দুই লাখ ২৮হাজার টাকার চেক প্রদান করা হয়।

এছাড়াও সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মো. শাহজালাল মোল্লা, রেহানা সালমা তানিয়া ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক চাঁদপুর শাখাকে ১ম, ও চাঁদপুর কো-অপারেটিব  জনতা ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার মোঃ শাজাহান হারুন ২য় রেমিট্যান্স আহরনকারী কর্মকর্তা হিসাবে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর নতুন বাজার কর্পোরেট শাখা ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদারসহ সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যাংকের কর্মকর্তা এবং প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর