চাঁদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২২ | ৮:০৬
Link Copied Successfully!
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার সকালে জেলার ৩টি উপজেলার ৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে কেজি ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা ৩টি বিষয়ে (বাংল, গণিত ও ইংরেজি) এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

শিশুদের মেধা বিকাশে অনুপ্রেরণা যোগাতে আয়োজিত এ পরীক্ষাকে কেন্দ্র করে জেলার কোমলমতি শিশু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার খ্রিস্টান মিসন স্কুল পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার কেন্দ্র নির্বাহী এবং অ্যাসোসিয়েশনের জেলা শাখার সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, কেন্দ্র সচিব ও সদর উপজেলা শাখার সভাপতি গোলাম হোসেন টিটু, ডেপুটি নির্বাহী মাহমুদা খানম, সহকারী কেন্দ্র সচিব কবিতা সাহা, হল সুপার এম ফরিদুল ইসলাম উকিল, আবুল কালাম আজাদ, মতিউর রহমান, রোস্টার মৃণাল কান্তি দাস, সমন্বয়কারী ফারহানা ইভা, ফৌজিয়া খানম, রত্না মিশ্র, মুবাশিরা আক্তার, কামাল হোসেনসহ দায়িত্বরত অন্যান্য শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।

জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত তথ্যমতে, এবারের মেধা বৃত্তি পপরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার ১টি কেন্দ্রে ১৭টি বিদ্যালয় থেকে অংশ নেয়া মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭৮১জন। হাজীগঞ্জ উপজেলার ২টি কেন্দ্রে ৪৮টি বিদ্যালয়ের অংশ নেয়া মোট পরীক্ষার্থী ১২৯৭ জন। এরমধ্যে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৮১জন এবং বলাখাল জেবি উচ্চ বিদ্যালয়ে ৬১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

মতলব উপজেলার ২টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিলো ৮৬০ জন। এরমধ্যে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৩২জন এবং আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ে ৪২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। আগামী কাল একই কেন্দ্র অবশিষ্ট বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর