নিখোঁজ ডায়েরি করতে এসে থানায় মিলল স্ত্রীর মরদেহ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২২ | ৫:০৪
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকানঘর পশ্চিম রামদাসদী গ্রামের বাসিন্দা কালু বেপারী স্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে সাধারণ ডায়েরি করতে এসেছেন সদর মডেল থানায়। কিন্তু সাধারণ ডায়েরি আর করার প্রয়োজন হয়নি। পুলিশের সাথে কথা বলে মিলল স্ত্রী তৈয়মুন্নেছার (৬০) মরদেহ।

শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে কালু বেপারী থানায় আসেন। পুলিশ তার স্ত্রী বর্ননা শুনে মরদেহ দেখতে বলেন। মরদেহ দেখে তিনি শনাক্ত করেন স্ত্রীকে।

বিজ্ঞাপন

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির জানান, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন থেকে স্থানীয়দের ফোন আসে একজন নারীর মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থল দনপর্দি গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ওই নারীর স্বামী কালু বেপারী জানান, তার স্ত্রীর কিছুটা মানসিক রোগ আছে। একই সাথে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। প্রায় সময় তিনি পরিবারের সদস্যদের না জানিয়ে ভিক্ষাবৃত্তি করার জন্য বেরিয়ে যেতেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে কাউকে না বলে তার স্ত্রী বাড়ী থেকে বের হয়ে যান। রাতে আর ফিরে না আসায় এবং বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে থানায় সাধারন ডায়েরী করতে আসেন। থানায় এসে দেখেন স্ত্রীর মরদেহ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মরদেহ উদ্ধার হওয়া নারীর পরিবারের কোন অভিযোগ নেই। তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করায় আইন প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর