
বাকিলা বাজারে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড
Link Copied Successfully!


অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে হাজীগঞ্জের বাকিলা বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকিলা বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে শাহজালাল বেকারিকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আরমান মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেল এন্ড সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই অভিযান পরিচালনা করেন।


তিনি জানান, ভোক্তার অধিকার রক্ষায় বাজার মনিটরিং এবং সচেতনতা বৃদ্ধিসহ নিয়মিত কাজ করে যাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর। তারই অংশ হিসেবে আজকে হাজীগঞ্জ বাকিলা বাজারে অভিযান পরিচালনা করা হয়।








