হাজীগঞ্জে পাঁচ নারীর সংগ্রামী জীবনের গল্প

হোসেন বেপারী
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২২ | ৫:২০
Link Copied Successfully!
অদম্য ইচ্ছে শক্তি, সাহস আর যোগ্যতায় সফল হওয়া পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দিয়েছে হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
এতে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসেবে জয়িতা সম্মাননা পান ইরা খান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে উম্মে শায়কা দিলরুবা আক্তার, সফল জননী হিসেবে আমেনা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন অদম্যে জীবন শুরু করায় হাসিনা আক্তার শেলী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ড. রওশনআরা বেগমকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
গেলো ৮ই ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তারা।
অর্থনৈতিক সাফল্য অর্জনকারী আমেনা বেগম (ইরা খান)- শিক্ষা জীবনে এইচএসসি পাশ করেন তিনি। স্বামীর সংসারে অবহেলা, অভাব অনটনের কারনে নিজেই উপার্জন করার সিদ্ধান্ত নেন তিনি। মাত্র ৩০০ টাকা খরচ করে ১০টি পিঠা দিয়ে ব্যবসা শুরু করে আজ তিনি ইশা পিঠা ঘরের স্বত্বাধিকারী। এই প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য প্রায় ১৫ লাখ টাকা। আমেনা আক্তার (ইরা খান) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের কাজী বাড়ির কাজী তাজুল ইসলামের স্ত্রী। বর্তমানে তার স্বামী প্রবাসে থাকেন।
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী উম্মে শায়কা দিলরুবা আক্তার (দীপ্তি)- শিক্ষা জীবনে বি.এ পাশ করা উম্মে শায়কা দিলরুবা আক্তার (দীপ্তি) এখন চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। ১৯৮৬ সালে এস.এস.সি পাশ করে বাবার ইচ্ছে আর আর্থিক সহোযোগিতায় শত অভাব অনটনের মধ্য দিয়েও কলেজে ভর্তি হয়। শিক্ষা জীবন শেষ করে চাকুরীতে যোগ দেন। উম্মে শায়কা দিলরুবা আক্তার (দীপ্তি) চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ মজুমদার বাড়ির মৃত মো. আনোয়ার হোসেন মজুমদারের স্ত্রী। পরিবারে ১০ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তার জীবন যাত্রা।
সফল জননী আমেনা বেগম- পঞ্চম শ্রেণী পাশ করতেই বাল্য বিবাহের শিকার হন তিনি। এর পরই শুরু হয় আমেনা বেগমের অদম্য এক জীবন যাত্রা। পাঁচ সন্তানকে প্রাইমারির গন্ডি পেরোতে সাহায্য করেছেন নিজেই। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের আব্দুল বারী মিয়ার মেয়ে মাত্র পঞ্চম শ্রেণী পাশ করুয়া আমেনা বেগম এখন একজন সফল জননী।
তার বড় ছেলে আরিফুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স, মাষ্টার্স শেষ করে বর্তমানে ডেপুটি জেলার হিসেবে কর্মরত আছেন কুমিল্লা জেলা কারাগারে। ৩২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তার মেয়ে আফরোজা বেগম এখন ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন বাংলাদের সচিবালয় ক্লিনিক ঢাকায়। তার স্বামী শ্রম মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত আছেন। আমেনা বেগমের দ্বিতীয় ছেলে ৩০তম বিসিএসে আনসার ক্যাডারে সহকারী জেলা কমান্ড্যার হিসেবে যোগ দেন।  বর্তমানে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির সদর দপ্তরে কর্মরত আছেন। তৃতীয় ছেলে মো. আতিকুর রহমান ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করে বর্তমানে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে সিনিয়র সহকারী কমিশনার। তার স্ত্রী প্রশাসন ক্যাডারে বর্তমানে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট। চতুর্থ ছেলে মো. আনিছুর রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স, মাষ্টার্স শেষ করে বর্তমানে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে ট্রেইনি অফিসার হিসেবে কর্মরত আছেন।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন অদম্যে জীবন শুরু করায় হাসিনা আক্তার শেলী- সপ্তম শ্রেণী পাশ করে বাল্য বিবাহের শিকার হন তিনি। বৈবাহিক জীবনে স্বামীর দায়িত্বের অবহেলা ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তালাকপ্রাপ্ত হয় হাসিনা আক্তার শেলী। দুই সন্তানের জননী হয়ের সন্তানদের পাশাপাশি পড়াশোনা করে বি.এ পাশ করেন। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা বেপারী বাড়ির বাসিন্দা হাসিনা আক্তার শেলী। বর্তমানে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে সফল তিনি।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ড. রওশনআরা বেগম- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচৌঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া প্রধানীয়া বাড়ির মো. মোস্তফা কামালের স্ত্রী। ১৯৮২ সালে BCS নিয়মিত ব্যাচের একজন সরকারী কর্মকর্তা তিনি। ১৯৮৩ সাল থেকে কর্মজীবন শুরু করে অবসর গ্রহণ করেন ২০১১ সালে।
চাকুরী জীবনে তিনি ১৯৮৩-৮৭ সাল পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, ১৯৮৭-৯০ সাল পর্যন্ত রাঙ্গামাটি, ১৯৯০-৯১ পর্যন্ত বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৯৯১-৯৪ পর্যন্ত ঢাকা কেবিনেট ডিভিশনে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, ১৯৯৪-৯৬ পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র এ্যাসিসটেন্ট সেক্রেটারি, ১৯৯৬-৯৭ মানিকগঞ্জ জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার, ১৯৯৭-৯৮ পর্যন্ত কেবিনেট ডিভিশনের সিনিয়র এ্যাসিসটেন্ট সেক্রেটারি, ১৯৯৮-২০০১ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র এ্যাসিসটেন্ট সেক্রেটারি, ২০০১-০৫ পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, ২০০৫-০৯ পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের মহিলা ও শিশু মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব, ২০০৯-১১ পর্যন্ত মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর