তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসার মানুষ শেখ হাসিনা: হুইপ স্বপন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২২ | ৪:৩৯
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসার মানুষ হলেন জননেত্রী শেখ হাসিনা। জনগণের নেতা সবাই হতে পারে না। জনগণের নেতা হওয়া কঠিন। শেখ হাসিনা বাংলার মানুষের চেহারায় নিজের পিতামাতাকে খুঁজে বেড়ান। তাই তিনি দেশের প্রত্যন্ত  অঞ্চলের মানুষের খবর নেন। যখন কোন সাধারণ মানুষের মুখে খাবার উঠে তখন তিনি মনে করেন তাঁর পিতামাতার মুখে খাবার উঠেছে। সবসময়ই তিনি চিন্তা করেন কিভাবে দেশের উন্নয়ন করা যায়। আজকে প্রতিটা মানুষ সাংবিধানিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান পাচ্ছেন।

শনিবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা সদরের আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হচ্ছে জনগণের চাকর। জনপ্রতিনিধি কখনও জনগণের প্রভু হতে পারে না। সবাইকে সম্মান করতে হবে। নিজেকে বড় মনে করলে হবে না। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়।

বিজ্ঞাপন

হুইপ বলেন, এখন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যে কাজ করতে হবে। নেত্রী যেমন আপনাদের উন্নয়ন করেছে তেমনি নেত্রীকে আপনাদের দেয়ার দায়িত্ব রয়েছে। বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ প্রমূখ।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।

উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বহু নেতা-কর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে সভায় উপস্থিত হন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন