রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দিনে যতটুকু ভিটামিন ‘সি’ জরুরি

Reporter
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২২ | ১:৫৪
Link Copied Successfully!

খাদ্যের কাজের মধ্যে একটা হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করা। খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ফলে তা বহিরাগত শত্রুর বিরুদ্ধে কাজ করে শরীরকে সুস্থ রাখে। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবচেয়ে সাহায্য করে ভিটামিন ‘সি’। তাই শরীর সুস্থ রাখতে দৈনিক পর্যাপ্ত ভিটামিন ‘সি’ গ্রহণ করার বিকল্প নেই।

সাধারণত ভিটামিন ‘সি’ একবার গ্রহণ করলে তা শরীর থেকে একদিনেই বেরিয়ে যায়। এ জন্য প্রয়োজন হয় দৈনিক চাহিদা অনুযায়ী এই ভিটামিন গ্রহণ করার। পানিতে দ্রবণীয় এই ভিটামিন শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করতে সাহায্য করে। পাশাপাশি মেটাবলিজম বাড়ায় ও ওজন কমায়।

দিনে কতটুকু ভিটামিন ‘সি’ গ্রহণ করা জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, একজন ব্যক্তির প্রতিদিন গড়ে ৪৫ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ খাওয়া উচিত। তবে এর বেশি আবার খাওয়া উচিত নয়। অনেকেই ভাবেন অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এ ধারণা ভুল। কারণ, দিনে ৪৫ মিলিগ্রামের বেশি ভিটামিন ‘সি’ খেলে, সেটি শরীরে থাকবে না বরং শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

অন্যদিকে দিনে ৪৫ গ্রাম সমপরিমাণ ভিটামিন ‘সি’ গ্রহণ করা না হলে, এর অভাবে অসুখ দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম স্কার্ভি। শরীরে ভিটামিন ‘সি’র গুরুতর অভাবে স্কার্ভি রোগ হতে পারে। তাই শারীরিক সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘সি’ গ্রহণ করা উচিত।

বিজ্ঞাপন

যেসব খাবারে বেশি ভিটামিন ‘সি’ থাকে আমলকি, লেবু, ব্রকলি, ক্যাপসিকাম, কাঁচা ও পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ পাওয়া যায়। এসব ফল ও সবজি খাদ্যতালিকায় রাখলেই দৈনিক ভিটামিন ‘সি’র চাহিদা পূরণ করতে পারবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত