তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসার মানুষ শেখ হাসিনা: হুইপ স্বপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২২ | ৭:৫০
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসার মানুষ হলেন জননেত্রী শেখ হাসিনা। জনগণের নেতা সবাই হতে পারে না। জনগণের নেতা হওয়া কঠিন। শেখ হাসিনা বাংলার মানুষের চেহারায় নিজের পিতামাতাকে খুঁজে বেড়ান। তাই তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের খবর নেন। যখন কোন সাধারণ মানুষের মুখে খাবার উঠে তখন তিনি মনে করেন তাঁর পিতামাতার মুখে খাবার উঠেছে। সবসময়ই তিনি চিন্তা করেন কিভাবে দেশের উন্নয়ন করা যায়। আজকে প্রতিটা মানুষ সাংবিধানিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান পাচ্ছেন।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা সদরের আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হচ্ছে জনগণের চাকর। জনপ্রতিনিধি কখনও জনগণের প্রভু হতে পারে না। সবাইকে সম্মান করতে হবে। নিজেকে বড় মনে করলে হবে না। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়।

বিজ্ঞাপন

হুইপ বলেন, এখন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যে কাজ করতে হবে। নেত্রী যেমন আপনাদের উন্নয়ন করেছে তেমনি নেত্রীকে আপনাদের দেয়ার দায়িত্ব রয়েছে। বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ প্রমূখ।

বিজ্ঞাপন

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।

উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বহু নেতা-কর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে সভায় উপস্থিত হন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর