দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর জন্মদিন আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২২ | ৩:০১
Link Copied Successfully!

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে চিকিৎসক হওয়ার পরও আইন বিষয়ে জানার আগ্রহে কমতি পড়েনি তার।

চাঁদপুর জেলার বাসিন্দা এই নারীর নাম দীপু মনি। তার পরিচিতি চাঁদপুর ও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহল ছুঁয়েছে অনেক আগেই।

আওয়ামী লীগ সরকার আমলের ২০০৯-১৩ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের হাল ধরেছেন ডা. দীপু মনি। বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

বিজ্ঞাপন

আজ তার শুভ জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জন্মগ্রহণ করেন। তিনি দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীও।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদের কন্যা।

তার স্বামী বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ও একটি আন্তর্জাতিক ল’ফার্মের প্রধান তৌফীক নাওয়াজ। তৌফীক নাওয়াজ ধ্রুপদী সংগীতের উৎস হিসেবে পরিচিত ‘আলাপ’-এর একজন শিল্পী।  এ দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে- তওকীর রাশাদ নাওয়াজ ও তানি দীপাবলি নাওয়াজ।

বিজ্ঞাপন

ডা. দীপু মনি দশম জাতীয় সংসদে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) এর প্রতিনিধিত্ব করছেন। এমপি পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক উন্নয়ন ও প্রশাসনিক ক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য তিনি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে তিনি পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ৬ জানুয়ারি ২০১৯-এ তিনি একাদশ জাতীয় সংসদের অধীনে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বগ্রহণের পর নানা সাফল্য দেখিয়েছেন দীপু মনি।

আজ তার জন্মদিনে তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  চাঁদপুরের বাসিন্দাসহ শিক্ষা ক্যাডারের সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুভেচ্ছা জানাচ্ছেন।

 

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত