হাজীগঞ্জে ১৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

হোসেন বেপারী
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২২ | ৪:০৫
Link Copied Successfully!
আশ্রয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হাজীগঞ্জে ১৫ পরিবারের মাঝে খাস খতিয়া জমির উপর তৈরি করা ১৫টি ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের ভাউরপাড় এলাকায় তৈরি করা এই ঘরের চাবী তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।
ওই সময় টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাওয়া ১৫টি পরিবারের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
ওই সময় তিনি বলেন, পূর্বে যাদের ঘর ছিলো না তাদেরকে এই ঘরগুলো দেওয়া হয়েছে। ভূমিহীন অসহায় মানুষের পাশে থাকায় প্রধানমন্ত্রীকে হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।
এমপি আরো বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হাজীগঞ্জ-শাহরাস্তিতে এই পর্যন্ত এক হাজার ঘর হস্তান্তর করা হয়েছে। এবং উপকারভুগীরা এই ঘরে উঠে যদি কোনো সমস্যা থাকে তা জানালে সমাধান করার আশ্বাস দেন তিনি।
ঘরের চাবী হস্তান্তরকালে উপকারভুগীদের ছোট সন্তানদের হাতে চকলেট ও চিপস্, চাবী হস্তান্তরের আগে দোয়া, মিলাদের পর উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, পিআইউ জাকির হোসেন, স্থানীয় চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু’সহ এলাকাবাসী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর