
ডিমের মধ্যে পোকা, পঁচা ডিম দিয়ে তৈরি হয় কেক
Link Copied Successfully!

প্রশ্ন কি খাচ্ছি আমরা? বেকারীতে যা কিছু তৈরি করা হয় তা কি আমরা দেখি? কি দিয়ে তৈরি করা হয় কেক, রুটি, বিস্কুট। সাধারণত ডিম-ডাল দিয়ে তৈরি করা হয় কেক। কিন্তু যে ডিম দিয়ে তৈরি করা হয় কেক, সেই ডিমগুলো কি আদোও ভালো আছে? রাখা হয়কি ডিমগুলো ভালো / পরিষ্কার জায়গায়।
সোমবার সকালে শাহরাস্তি উপজেলা হোসেনপুর বাজারের নিউ মিতালি ফুড’এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক নুর হোসেন।
অভিযানে মিললো নোংরা পরিবেশে তৈরি হয় কেক, রুটি, বিস্কুট। কেক তৈরির ডিমগুলো যেখানে রাখা হয়েছে সেখনেও নেই পরিষ্কার পরিচ্ছন্নতা। ডিমের জুড়িতে ভরপুর পোকায়। ভালো ও পঁচা ডিম মিলিয়ে তৈরি করা হয় কেক।
এমনই দৃশ্য দেখে হতবাক ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা। ভোক্তা অধিকার আইনে করা হয় ৩০ হাজার টাকা জরিমানা। করা হয় সতর্ক।
ভোক্তাদের সার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।








