কচুয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২২ | ৩:০৬
Link Copied Successfully!

কচুয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৮৬ জন মুক্তিযোদ্ধার মাঝে এ সনদ ও স্মার্ট কার্ড বিতরন করেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর বলেন, বঙ্গবন্ধু কর্তৃক সৃজিত বাংলাদেশে রাজাকের স্থান নেই। সেদিন যদি আমরা বঙ্গবন্ধুর আহবানে সারা না দিতাম তাহলে আজ আমরা বিশ্বের মাঝে মাথা উচু করে দাঁড়াতে পারতাম না। মুক্তিযুদ্ধের জয় বাঙ্গালীদের মর্যাদা এনে দিয়েছে। এ মর্যাদার ভিত্তি বঙ্গবন্ধু সেই দিন আমাদেরকে দিয়েছিলেন। আমি ভারতীয় আর্কাইভ ও বিভিন্ন লাইব্রেরীতে দেখেছি জিয়াউর রহমান কেবলা হয় ১১নং সেক্টর কমান্ডার। তিনি কোথায় সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করেছেন এমন কোন দলিল আমি খুঁজে পাইনি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযোদ্ধাদের প্রেরণাদাতা। তিনি মুক্তিযুদ্ধকালীন তাঁর পিতার কাছ থেকে প্রেরনা দিয়ে গেছেন। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তাদের মর্যাদা নিশ্চিয়তা প্রদানের লক্ষ্যে তাদের জন্য কাজ করে যাচ্ছেন। স্বাধীন বাংলাদেশে আজ আমরা উপভোগ করছি তার সব কিছুই করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যা পূর্ববতী কোন সরকার প্রধান জিয়াউর রহমান, এরশাদ কিংবা খালেদা জিয়া করে যেতে পারেনি। বঙ্গবন্ধু এ দেশ সৃষ্টি করে উন্নয়নের পথে অগ্রসর হওয়ার যে ভিত্তি আমাদেরকে
দেখিয়েছেন তা সব সময় স্মরণ রেখে আমরা এগিয়ে যাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা মাহবুব-উল-আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক সহ-সভাপতি ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) মো.ফজলুল হক, যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের
মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ সহযোগী
সংগঠনের নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

Ni/N

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত