“মতলব মুক্ত দিবস সম্মাননা” পাচ্ছেন ছয়জন

সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২২ | ৫:২৬
Link Copied Successfully!
আজ ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস। এ উপলক্ষে সাহিত্য পরিষদ, মতলব উত্তর কর্তৃক প্রদত্ত মতলব মুক্ত দিবস সম্মাননা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এ বছর মতলব উত্তর উপজেলার বিভিন্ন বিভাগে ৬ জন গুণী পাচ্ছেন সাহিত্য পরিষদ মতলব উত্তর কর্তৃক প্রদত্ত মতলব মুক্ত দিবস সম্মাননা পুরস্কার।
পুরস্কার প্রাপ্তরা হলেনঃ সাহিত্যে- সরকার আবদুল মান্নান, শিক্ষায়- মোঃ আব্বাস উদ্দিন, মানবাধিকার রক্ষায়- এ্যাডভোকেট মোঃ জসীম উদ্দিন, সমাজ সেবায়- সরকার মোঃ আলাউদ্দিন, ক্রীড়া সংগঠক- মোঃ জহিরুল ইসলাম চৌধুরী, কৃষি উদ্দোক্তা- সামিউল বাসির বিন হোসেন।
দেশবরেণ্য কথাসাহিত্যিক মতলব উত্তরের কৃতি সন্তান সিলেট এম সি কলেজ এর অধ্যাপক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কর্মকর্তা ড. সরকার আবদুল মান্নান ড. সরকার আবদুল মান্নান, প্রধান অতিথি হিসেবে ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মিঞা মোঃ জাহাঙ্গীর আলম প্রধান আলোচক এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান কথা সাহিত্যিক রফিকুর রশীদ, খ্যাতিমান সাহিত্যিক ও টিভি উপস্থাপক মনি হায়দার, ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইয়াছিন ঢালী, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ প্রধান ও দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম বিশেষ অতিথি হিসেবে ও মতলব উত্তর উপজেলার মুক্তিযোদ্ধাদা কমান্ড কাউন্সিলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে আজ ৪ঠা ডিসেম্বর বিকাল ৩টায় মতলব উত্তর প্রেসক্লাব হলরুমে মতলব মুক্ত দিবস উদযাপনে আয়োজিত আলোচনা সভায় এ পুরস্কার তুলে দেবেন।
সাহিত্য পরিষদ মতলব উত্তর, স্বাধীনতার সূবর্ন জয়ন্তী ২০২১ সাল থেকে মতলব উত্তর উপজেলার গুনীজনদের মাঝে ‘মতলব মুক্ত দিবস সম্মাননা পুরস্কার’ নিয়মিত প্রদান করে আসছে। উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধের ইতিহাস লালনকারী, সাহিত্য ও সংস্কৃতি প্রেমী এবং সাহিত্য পরিষদ মতলব উত্তর এর সাথে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানান সাহিত্য পরিষদ মতলব উত্তর এর প্রধান উপদেষ্টা বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরাম এর সভাপতি-খ্যাতিমান শিশু সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী,চেয়ারম্যান মোঃ আশিকুজ্জামান, মহাপরিচালক নুর মোহাম্মদ খান।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানী বাহিনী মতলবের মাটি থেকে বিতাড়িত হয় এবং মতলব হানাদার মুক্ত হয়ে স্বাধীন হয়। ১৯৭১ সালের ৮ এপ্রিল ঢাকা থেকে সড়ক পথে পাক বাহিনী মতলবে আসে এবং থানা দখল তাদের ক্যাম্প স্থাপন করে। তারা মতলবের বিভিন্ন এলাকায় নির্বিচারে মানুষ হত্যা করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পাক বাহিনী ও তাদের এদেশীয় দোশর রাজাকারদের সহায়তায় এনায়েতনগর গ্রামে প্রায় ৫ হাজার ঘড়-বাড়ি জ্বালিয়ে দেয় এবং বহু নারীর সম্ভ্রম কেড়ে নেয়। তখন মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মতলবের খিদিরপুর, বহরী, বাগান বাড়ি, মোহনপুর ও এনায়েতনগর এলাকায় ৫টি ঘাটি তৈরি করে পাক হানাদার বাহিনীর মোকাবেলা করে। স্থানীয় মুক্তিযোদ্ধারা দখলদার পাক বাহিনীর বিরুদ্ধে লালার হাট,বোয়ালমারি,বরদিয়া এবং নাগদাসহ আরো কয়েকটি স্থানে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগনের প্রবল প্রতিরোধের মুখে অবশেষে ৪ঠা ডিসেম্বর পাক হানাদার বাহিনী নদী পথে মতলব ছাড়তে বাধ্য হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে মতলবে ৩০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ