অযু করতে গিয়ে ঘরে ফেরা হলো না নুরুল হকের

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২২ | ১:৩৫
Link Copied Successfully!
হাজীগঞ্জে মাগরিবের নামাজের অযু করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মো. নুরুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে নিজ বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় ওযু করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন বৃদ্ধ মো. নুরুল হক। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের আবুল মাস্টার বাড়িতে বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করার জন্য ঘর থেকে বের হন বৃদ্ধ মো. নুরুল হক। এরপর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়ার পরে তাকে না পাওয়ায় মাইকিং করা হয়। পরে বুধবার ভোরে পরিবারের লোকজন ফজর নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করতে নিজ বাড়ির পুকুরে গেলে বৃদ্ধ মো. নুরুল হককে পানিতে ভাসতে দেখেন।
স্থানীয় মাসুদ আলম জানান, এলাকাবাসীর ধারণা তিনি হয়তো নামাজের ওযু করতে গিয়ে কোনভাবে পুকুরের পানিতে ডুবে বা তলিয়ে যান। একই কথা জানান, নিহতের পরিবার লোকজন ও নিকট আত্মীয়-স্বজন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, বৃদ্ধ নুরুল হক পানিতে ডুবে মারা গেছেন। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর