আলীগঞ্জ হাইস্কুলে এসএসসি’তে পাসের হার শতভাগ

হোসেন বেপারী
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২২ | ৬:৫৫
Link Copied Successfully!
এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কম হলেও বেড়েছে এ প্লাস প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যা।
তবে এরই মধ্যে আলীগঞ্জ হাইস্কুলে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে শতভাগ শিক্ষার্থী। ২০১৮ সালে স্থাপিত হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৯ সালে প্রথম জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরে ২০২০-২১ সে করোনা মহামারীর কারনে জেএসসি পরীক্ষা হয়নি কোন শিক্ষা প্রতিষ্ঠানেই।
বহু প্রচেষ্টার পর সফল হলো শিক্ষা প্রতিষ্ঠানটি। এই বছরই প্রথম অংশ নেয় এসএসসি পরীক্ষায়। প্রথম বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেই চমক দেখালো প্রতিষ্ঠানটি। শতভাগ পাসের কোটায় নাম লেখিয়েছে তারা।
প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের সাথে মিলে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
১৩জন শিক্ষক দারা পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রতিটি বিষয়ের জন্য আলাদা শিক্ষক দিয়ে পাঠাদান করা হয়। তাই আগামীতে প্রতিষ্ঠানটি আরো ভালো ফলাফল করবে বলে বিশ্বাস শিক্ষকদের।
এদিকে উপজেলায় মোট ৩৩টি বিদ্যালয় এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এতে শতভাগ পাসের কোটায় নাম লেখায় চারটি বিদ্যালয়। এবছর উপজেলায় পাসের হার ৯৪.৮৫%।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর