সভাপতি হেলাল মিয়াজি, সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২২ | ৮:২৫
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা পুনরায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আগের কমিটি বহাল রেখেছেন। পূর্বের কমিটি বহাল রাখায় সভাপতি পদে দ্বিতীয় বারের মতো সভাপতি হলেন আলহাজ্ব মো.  হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক পদে হ্যাট্টিক করলেন গাজী মো. মাঈনুদ্দিন।
শনিবার সকালে আয়োজিত হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম, সাবেক সংসদ সদস্য এড্য. নূরজাহান বেগম মুক্তা, আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফজলুল হক,  জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির আহমেদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পাওয়ার সেলের মহা-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ও হাজীগঞ্জ পৌর মেয়র আ.স. মাহবুব উল আলম লিপন প্রমুখ।
অতিথিদের বক্তৃতা শেষে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। প্রস্তাব ও সমর্থন করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রার্থীর। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা পূর্বের কমিটি বহাল রাখেন। এতে পুনরায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজি ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনকে ঘোষণা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর