চাঁদপুরে বাজুসের মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২২ | ৭:০৭
Link Copied Successfully!

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) চাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, সংগঠনের সদস্যদের প্রশ্ন অনেক, সমস্যাও অনেক। এর সমাধান হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা। আমরা যেদিন ঐক্যবদ্ধ হতে পারব, সেদিন থেকে কোন সমস্যাই আর সমস্যা থাকবে না। কিন্তু আপনাদের ওয়াদা করতে হবে কেন্দ্রের প্রত্যেকটি সিদ্ধান্ত মানতে হবে।

শুক্রবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের সভাপতি সায়েম সোবহান আনভীর এর চিন্তা ও দুরদর্শিতা সত্যিই প্রশংসনীয়। আমি সাধারণ সম্পাদক হওয়ার পর ১৭ হাজার মানুষের জন্য দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে সক্ষম হয়েছি। আর আমাদের বর্তমান সভাপতি ১৭ লাখ মানুষের জন্য দায়মুক্তির অধ্যাদেশ জারিসহ এই সেন্টার থেকে আর একটি বড় সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন।

দিলীপ কুমার বলেন, আজকে আমরা দেখেছি চাঁদপুরের সকলেই প্রত্যেকটি প্রশ্নে ঐক্যবদ্ধ। অনেক জেলায় দেখেছি তারা ঐক্যবদ্ধ না। আজকে চাঁদপুরের উপজেলা ও বাহিরের জেলা থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন তারা এই জেলাকে মডেল হিসেবে নিতে পারেন। আমার জায়গা থেকে চাঁদপুর জেলার সংগঠনের জন্য যা করনীয় তা করব।

সংগঠনের জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোঃ মোস্তফা (ফুল মিয়া)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুসের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, সহ-সম্পাদক ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল মেম্বারশিপ ভাইস প্রেসিডেন্ট মাসুদু রহমান, বাজুসের কার্যনির্বাহী সদস্য মো. ইমরান চৌধুরী।

বিজ্ঞাপন

এছাড়াও বাজুসের পাশ্ববর্তী জেলা ও চাঁদপুর জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর