২০ কিশোর টানা ৪১দিন

চাঁদপুরে জামাতে নামাজ আদায় করে পেলো সাইকেলসহ বিভিন্ন পুরস্কার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২২ | ৫:০৪
Link Copied Successfully!

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪১দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে চাঁদপুরের ২০ শিশু-কিশোর।

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ আলম ব্রাদাসের স্বত্ত্বাধীকারী হাজী আলমগীর মিয়াজীর উদ্যোগে তার নিজ গ্রামের বাড়ির বাইতুল ইমাম জামে মসজিদ এ ব্যাতিক্রমি আয়োজন করা হয়।

২৫ নভেম্বর শুক্রবার জুম্মাহ’র নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে শিশু-কিশোরদের হাতে তিনি এসব পুরাস্কার তুলে দেন। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে এমন উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

হাজী আলমগীর মিয়াজীর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে পূর্ব রামদাসদী বাইতুল ইমাম জামে মসজিদ কমিটির সেক্রেটারি হাজী আলমগীর মিয়াজী বলেন, মূলত শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ যোগাতে এমন আয়োজন করা হয়েছে। শিশু থেকে ২০ বছরের কিশোররা যদি ৪১দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরষ্কার দেয়া হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোরা মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪১ দিন জামাতে নামাজ পড়া পাঁচ জনকে সাইকেল এবং বাকিদের ডিনারসেট সহ বিভিন্ন পুরষ্কার প্রদান করা হয়।

তিনি আরো বলেন, প্রতিযোগিতা চলাকালীন শিশু-কিশোরদের সঠিকভাবে নামাজ আদায় ও দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়া হয়েছে। আগামী মাস থেকে এই মসজিদে বয়স্কদের জন্য সান্ধ্যকালিন কোরান শিক্ষার ব্যবস্থা করা হবে। যারা এ কোরান শিক্ষায় অংশ নিবেন, তাদের প্রত্যেকে বিশেষ পুরাস্কার দেয়া হবে।

বিজ্ঞাপন

এলাকাবাসী আব্দুল মান্নান খানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাবেক সভাপতি মমিনুল ঈসলাম মিয়াজী, ব্যবসায়ী ও সমাজসেবক বাহার হায়দার চৌধুরী, এলাকার মুরব্বী নওশেদ হোসেন খোকা, সাবেক মেম্বার সফিকুল ইসলাম ও জাকির শেখ প্রমুখ।

ওই সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের প্রেস ইমাম মুফতি মো. ইউসুফ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর