
চাঁদপুর জেলায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার এর যোগদান
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপারে (ক্রাইম এন্ড অপস্) যোগদান করেছেন পলাশ কান্তি নাথ।
মঙ্গলবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ চাঁদপুর জেলায় যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Ni/N








