কচুয়ায় কৃষক সমাবেশ ও বিনামূল্যে সার-বীজ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২২ | ৫:৩০
Link Copied Successfully!

“এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কচুয়ায় কৃষক সমাবেশ ও বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে কচুয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এর সভাপ্রধানে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব-উল-আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা সার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার।

কৃষকদের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার ও আফাজউদ্দিন মানিক।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ৪ হাজার ৭’শ ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনা বাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, খেসারির বীজ, হাইব্রীড ধান, বোরো (উফশী) ধান ও ৬০ মেট্টিকটন ৪’শ ৫০ কেজি সার বিতরণ করেন।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর