চাঁদপুরে এলো বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ

মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ নভেম্বর ২২, ২০২২ | ৪:০২
Link Copied Successfully!

মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চাঁদপুর মেঘনা মোহনার ডাকাতিয়া নদীর রকেট ঘাটে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ পদ্মা।

সোমবার বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চাঁদপুর শহর ও আশপাশের লোকজন জাহাজটিতে প্রবেশ করে যান্ত্রিক কাঠামো পরিদর্শন করেন।

জাহাজে থাকা কর্মকর্তারা দর্শনার্থীদের যান্ত্রিক কাঠামো, বিমান বিধ্বংসী কামান ও জাহাজের বিভিন্ন অংশের কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়া হয়।

বিজ্ঞাপন

জাহাজের অধিনায়ক জহরুল হক বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌ বাহিনী মুক্তিকামী জনতার সাথে একাত্মততা গোষণা করে তাদের সাথে গলায় গলা মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। এই যুদ্ধ জাহাজে একজন কমান্ডার, নেভিগেটিং, এক্সিকিউটিভ, প্রকৌশলী ও ইলেকট্রিকসহ ৪জন অফিসার এবং ৫৫জন নাবিক রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর জন্য ২০১০ সালে ২ মে খুলনা শিপইয়ার্ড এটি নির্মিত হয়। ২০১২ সালে ৮ অক্টোবর জাহাজটিকে প্রথম বারের মত পানিতে ভাসানো হয়। ২০১৩ সালের ২৪ জানুয়ারি বানৌজা পদ্মা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়