হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

পৌর ৩নং ওয়ার্ডে সভাপতি রায়হানুর রহমান জনি ও সাধারণ সম্পাদক সুমন তালুকদার নির্বাচিত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২২ | ৫:২২
Link Copied Successfully!
হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ধেররা আল ইহসান মডেল একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রিবার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রায়হানুর রহমান জনির সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু।
দ্বিতীয় অধিবেশনের শুরুতেই ওয়ার্ড আওয়ামীলীগের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. মাহাবুব-উল আলম লিপন।
প্রস্তাব সমর্থনের মাধ্যমে সভাপতি পদে একক প্রার্থী রায়হানুর রহমান জনি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী জসিম উদ্দিন, সুমন তালুকদার, লিটন পাটোয়ারী’র নাম উঠে আসে।
ওইসময় সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় রায়হানুর রহমান জনিকে সভাপতি পদে তিন বছরের জন্য ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সুমন তালুকদার নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সমির লাল দত্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ কালু উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান মৃধা, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক জনি চৌধুরী জসিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি’সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর