বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন থ্রি কুইন্স

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২২ | ১১:১৯
Link Copied Successfully!

চাঁদপুরে বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা থ্রি কুইন্স ওয়ারিয়র্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ২০ রানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থ্রি কুইন্স ওয়ারিয়র্স।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলেদেন প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধুলার মাধ্যমেও ক্যারিয়াড় গড়া যায়। অনেকেই ইতোমধ্যে তাদের যোগ্যতার মাধ্যমে সে সুনাম অর্জন করেছেন। চাঁদপুর জেলায়ও অনেক ভাল খেলোয়াড় আছে এবং তারা জাতীয় পর্যায় খেলছেন। আমরা সারা বছরই চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন খেলা-ধুলার আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

বিসিবি কাউন্সিলর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি ও অতরিক্তি জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোতালেব, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, মিডিয়া পার্টনার দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা সম্পাদক মো. মাসুদ আলম, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির উদ্দিন মিজি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

বিজ্ঞাপন

ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামেন চাঁদপুরের স্থানীয় দল থ্রি কুইন্স ওয়ারিয়র্স। তারা ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৫ রান করেন। ১৪৬ রানের জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ১২৬ রান করে অল আইউট হয়।

টুর্নামেন্টে চাঁদপুর জেলা ও বিভিন্ন জেলা থেকে ২৪টি দল অংশগ্রহন করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ