
কচুয়ায় গাঁজাসহ কবির হোসেন আটক
Link Copied Successfully!

কচুয়া উপজেলার পনশাহী গ্রামে তল্লাশি চালিয়ে আধা কেজি গাঁজাসহ কবির হোসেন নামের এক মাদক কারবারীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পনশাহী গ্রামে তল্লাশি চালিয়ে আটক করা হয় তাকে।
আটককৃত কবির হোসেন উপজেলার পনশাহী গ্রামের মৃত. আদম আলীর ছেলে। তার আটকের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল।








