
হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন


হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে আলচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে আলীগঞ্জ মডেল একাডেমীতে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের মোস্তফা কামাল।
আওয়ামীলীগ নেতা আহসান উল্যাহ মৃধার পরিচালায় সভায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।


বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য খালেদুর রহমান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার, আওয়ামীলীগ নেতা অধ্যাপক মো: সেলিম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাবেক ছাত্র নেতা জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মনির হোসেন মিঠু, যুগ্মসম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সি, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আজাদ হোসেন মজুমদারসহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।








