
কচুয়ায় ১৬ জুয়াড়ীকে গ্রেফতার
Link Copied Successfully!


কচুয়া থানা পুলিশ নগদ ১৪ হাজার ৫’শ ৭০ টাকাসহ ১৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মামুনুর অর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাচ্চুমিয়ার বাড়িতে অভিযানচালিয়ে এ জুয়াড়ীদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জুয়ারীরাহচ্ছে- কচুয়াউপজেলার বলরা গ্রামের শাহালম ,জলিল ,শরিফ আবুল, মাইনউদ্দীন ,ইসলামপুর গ্রামের বাচ্চু মিয়া ,ইউসুফ, চাপাতলী গ্রামের আমির হোসেন ,আশ্রাফপুর গ্রামের খোরশেদ ,পালগিরী গ্রামের পলাশ ,নাউলা গ্রামের মিজান ,শাহরাস্তি উপজেলার নাইনাগর গ্রামের সুমন হোসেন ,ফরিদ, ফয়সাল ,শাহাবুদ্দিন ও ইদ্রিস।


কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহিম খলিল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








