চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১২, ২০২২ | ৬:০৬
Link Copied Successfully!

বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর ৮ জন পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।

শনিবার বিকেলে চাঁদপুর শহরের কস্তুরি চাইনিজ রেষ্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

পুরস্কার প্রাপ্তরা হলেন-কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, গবেষণা সাহিত্যে রকিবুল হাসান, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিক।

বিজ্ঞাপন

উদযাপন পরিষদের আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও জুড়িবোর্ডের প্রধান সমন্বয়কারী শিউলী মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নি বলেন, আগামী ১৯ নভেম্বর বেলা ১১টায় চাঁদপুর রোটারী ভবনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে।

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, আগামী শনিবার পুরস্কার প্রদানের সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

সভাপ্রধান সজীব মোহাম্মদ আরিফ বলেন, একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের উপস্থিতিতে ১৯ নভেম্বর সকালে এ পুরস্কার তুলে দেয়া হবে।

প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ নিয়মিত প্রদান করে আসছে। তপন বাগচী, শাহেদ কায়েস, ফারহানা রহমান, মিলু শামস, সৈয়দ শিপুল, অদ্বৈত মারুত, রহমান হাবিব, স্বরূপ রতন দত্ত, বীরেন মুখার্জী, হামিদ কায়সার, জামসেদ ওয়াজেদসহ দেশের অনেক গুণী লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম