
হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) একাডেমীতে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান


হাজীগঞ্জ বাজারস্থ মডেল কলেজ ও বন্ধু টাওয়ার সংলগ্ন হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) একাডেমীতে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসার আবাসিক ভবনে মাদ্রাসার পরিচালক ছালিম উল্ল্যাহ সেলিমের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহ্’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নেছারাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাজিম উদ্দীন।
সবক প্রধান অনুষ্ঠানে রামচন্দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন, চালেহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সগির হোসাইন, সুহিলপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহিম।


হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) একাডেমী মাদ্রাসার আবাসিক ও অনাবাসিক ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন শিক্ষার্থী সবক গ্রহণ করেন।
২২জন শিক্ষার্থীকে সবক প্রদান ও অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, বড়কুল আল-আমিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. মুজাম্মেল হক।
অনুষ্ঠানে ওই সময় মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও সবক গ্রহণ করা শিক্ষার্থীদের অভিভাবকরা।








