
ইঞ্জি. মমিন ও রহিম পাটোয়ারী ছাড়া সবার জামিন মঞ্জুর
Link Copied Successfully!


ইঞ্জি. মমিন ও রহিম পাটোয়ারী ছাড়া সবার জামিন মঞ্জুরগেলো ২৯ অক্টোবর শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলার প্রায় ৫’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেফতার করা হয় বিএনপির ২২ নেতাকর্মীকে।
মামলার পরপরই সোমবার থেকে পৃথক পৃথকভাবে জামিন করা হয় নেতাকর্মীদের। পুলিশের করা এই মামলায় প্রথম আসামী চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী ছাড়া এজাহারে নামিয় সকল নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে চাঁদপুর আদালত।










