জাতীয় সমবায় দিবসে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৫, ২০২২ | ৬:৫০
Link Copied Successfully!
“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় সমবায় দিবসে মতলব উত্তর উপজোয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪ নভেম্বর শনিবার সকালে উপজেলা ক্যাম্পাসে র‌্যালি  ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং অফিস সহকারী কম্পিউটার অপারেটর আমানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমীন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
পরিকল্পনা প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন, তার বাস্তবভিত্তিক প্রয়োগের মাধ্যমে কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব।
প্রতিমন্ত্রী আজ ৫১ তম জাতীয় সমবায় দিবস- ২০২২ উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
তিনি বলেন, সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবুর রহমান,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী, ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতির সাধারন সম্পাদক ইউছুফ লস্কর, সমবায়ী আবু জাফর, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম প্রমূখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়