
প্রজনন মৌসুমে ডিম ছাড়বে ৮৪ শতাংশ ইলিশ


সাগর থেকে ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে উঠে ইলিশের ওপর গবেষণা করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউ, নদী কেন্দ্র চাঁদপুর।
২২ দিনের নিষেধাজ্ঞার আগে ও পরে ৭ দিন করে ১৪দিন গবেষণায় কাজ করেছেন গবেষকরদের একটি টিম।
তাদের গবেষণায় উঠে এসেছে এই পর্যন্ত মা ইলিশ প্রায় ৮৪% ডিম ছেড়েছে। এখনও গবেষণা অব্যাহত রয়েছে।


জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে মৎস্য গবষেণা ইনস্টিটিউটের গবেষকরা প্রতিবছর এই সময়ে গবেষণা করেন। এবছরও দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলার কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, বরিশাল, পটুয়াখালি, বরগুনা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও শরীয়তপুরের
একাংশসহ ৭ হাজার বর্গ কিলোমিটারে এই গবেষণার কাজ চলে।
গবেষণার তথ্য বলছে, এই বছর মা ইলিশ ডিম ছেড়েছে ৮ লাখ ৫ শত ১৫ কেজি। আর এতে করে ইলিশ জনতায় এবছর যুক্ত হবে ৪০ হাজার ২ শত ৭৬ কোটি জাটকা। জাটকা সংরক্ষণ হলে ইলিশের যে লক্ষমাত্রা ৬ লাখ মেট্টিক টন তা সফল হবে।
২২ দিনের মা ইলিশ প্রজনন রক্ষার অভিযান এ বছর জেলা টাস্কফোর্সের সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে। যে কারণে এ বছর রেকর্ড সংখ্যক ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। এই পর্যন্ত ৫২ শতাংশ ইলিশ শতভাগ ডিম ছেড়েছে এবং ৩২ শতাংশ ডিম ছাড়বে। সব মিলিয়ে ৮৪ শতাংশ ইলিশ ডিম ছাড়ার সুযোগ পাবে।
Ni/N








