
হাজীগঞ্জে চার কেজি গাঁজা’সহ কুমিল্লার মামুন গ্রেফতার
Link Copied Successfully!

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ কুমিল্লার মামুন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এসআই আব্দুল আজিজ তার সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা সহাসড়কের পাশ্বে অবস্থান নেন।
ওইসময় হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড ওনায়েতপুরের হাজী আব্দুর রশিদ ফার্নিচার হাউজের সামনে থেকে চার কেজি গাঁজা’সহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম শিয়ালোরা আনসার আলী রাজের বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে মো. মামুন।
অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








