কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১

Default User
শান্তুু ধর ,কচুয়া
আপডেটঃ নভেম্বর ৩, ২০২২ | ৮:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের ডুমুরিয়া বড় বাড়ী সংলগ্ন এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিলম পাটোয়ারী (৩২) নিহত হয়েছেন। এতে আজাদ গাজী (৩০) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত নিলম পাটোয়ারী ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের মুহিত পাটোয়ারীর ছেলে ও আহত আজাদ গাজী চাঁদপুরের ইচুলী ঘাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে। নিহত নিলম পাটোয়ারীর সাথে ঘুরতে আসা অপর মোটরসাকেল চালক রাশেদ হাসান জানান, আমরা চাঁদপুর থেকে কচুয়ায় ঘুরতে আসি। চাঁদপুরের ফিরে যাওয়ার সময় ডুমুরিয়া নামক স্থানে হাজীগঞ্জ থেকে আসা একটি বেপোরোয়া গতির বালুবাহী ট্রাকের সাথে আমার বন্ধু নিলমের মোটরসাইকেলটি এক্সিডেন্ট হয়।

এতে নিলম ও আজাদকে আমরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিলমকে মৃত ঘোষণা করে। এবং গুরুতর আহত আজাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে। নিলম সদ্য বিবাহিত ছিলেন।

বিজ্ঞাপন

তার রূপসা বাজারে ফোম ও পর্দার দোকান রয়েছে। কচুয়া থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাকটি জব্দ করি। এবং নিহতের লাশ উদ্ধার করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছবি: ঘাতক ট্রাক। ছবি২: নিহত নিলম ও আহত আজাদ গাজী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি