
পৌর কাউন্সিলর কাজী মনিরের সংবাদ সম্মেলন
সালীশী বৈঠক মিনুর পক্ষে রায় না যাওযায় আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে


হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন কাজীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে কাউন্সিলর মনির হোসেন কাজী বলেন, সালিশী বৈঠকে রায় মহিলা কাউন্সিলর মিনু আক্তারে পক্ষে না যাওয়ায় সে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
ফেইসবুকে আমার এবং আমাদের প্রিয় মেয়রের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমুলক তথ্য প্রচার করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার বিকালে পৌরসভা ভবনের পাশে আওয়ামীলীগের কার্যালয়ে বিভিন্ন কাউন্সিলর ও এলাকাবাসীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্প্রতি সময়ে সংরক্ষিত আসনের(৭,৮,৯) নং ওয়ার্ডের নারী কাউন্সিলর মিনু আক্তার কর্তৃক ফেইসবুক পোষ্ট ও লাইভে এসে কাউন্সিলর মনির হোসেন কাজী’কে জড়িয়ে বিভিন্ন অপ-প্রচারের লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। ফেইসবুক পোষ্ট ও লাইভে এসে এমন ভিত্তিহীনভাবে অশালীন মন্তব্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সিরাজ খান, আওয়ামীলীগ নেতা আহসান উল্লা মৃধা, কাউন্সিলর আবুল কালাম আজাদ মজুমদার, কাজী কবির হোসেন, মমতাজ বেগম মুক্তা, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মিঠু কাজী, শিক্ষক জহিরুল ইসলাম।
এসময় তাদের বক্তব্য বলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও কাউন্সিলর কাজী মনির হোসেনের বিরুদ্ধে যে মিথ্যা অপ-প্রচারের লিপ্ত রয়েছে নারী কাউন্সিলর মিনু আক্তার তা অত্যন্ত নিন্দানীয়। আমরা এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই, মিনু তুমি তোমার এ বক্তব্য উঠিয়ে নেও, তা না হলে তোমার ভবিষ্যৎ পথ ভাল হবে না হুশিয়ারী দেন।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল স্থানীয় জাতীয় পত্রিকার সাংবাদিরা উপস্থিত ছিলেন।








