হাজীগঞ্জ পৌরসভা

মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে নারী কাউন্সিলরের অভিযোগ মিথ্যা দাবী করে প্রতিবাদ জানালেন পৌর পরিষদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১, ২০২২ | ৮:১২
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেনের বিরুদ্ধে সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার ফেসবুকে অপ-প্রচার করায় নিন্দা ও প্রতিবাদ জানালেন পৌর পরিষদ। পৌর পরিষদের পক্ষে মঙ্গলবার বিকালে পৌর মিলনায়তনে সাংবাদিকদের মাঝে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন প্যানে জাহিদুল আযহার আলম বেপারী।

গেল সোমবার বিকালে নারী কাউন্সিলর মিনু আক্তার তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ও মঙ্গলবার দুপুরে লাইভে এসে পৌর মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এছাড়াও ওই পোস্ট ও লাইভে তিনিও তার স্বামীকে হুমকি প্রদান করায় তারা নিরাপত্তাহীনায় ভুগছেন বলে উল্লেখ করেন কাউন্সিলর মিনু আক্তার।

তারপর নড়েছড়ে বসেন পৌর পরিষদ।

বিজ্ঞাপন

পৌর পরিষদের দাবী মিনু আক্তার মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ব্যক্তব্য প্রদান করেন। যা অনাকাঙ্খিত, অনভিপ্রেত এবং জনপ্রতিনিধি হিসাবে শৃঙ্খলা পরিপন্থী। একটি মহল হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পৌরসভা ও মেয়রের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য তাকে ইন্ধন দিয়ে আসছে।

নিন্দা জানিয়ে পৌরসভার কাউন্সিলরগণ বলেন, সম্পত্তিগত বিরোধের জেরে আমান উল্যাহ্ মৃধাসহ ৫ জন ব্যক্তি বাদী গত ৩১ জুলাই পৌরসভায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ২নং বিবাদী ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তারের বাবা আনোয়ার হোসেন ছিডা। পরবর্তীতে অভিযোগটি নিরসনকল্পে ৭ ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. কবির হোসেনকে দায়িত্ব প্রদান করেন পৌর মেয়র।

দায়িত্ব পেয়ে কাউন্সিলরগণ অভিযোগের বাদী ও বিবাদীকে পরপর ৩টি লিখিত নোটিশ জারী করেন। ওই নোটিশে প্রেক্ষিতে বাদী পক্ষ উপস্থিত থাকলেও বিবাদী পক্ষ অনুপস্থিত থাকেন। এতে বিবাদীপক্ষ অনুপস্থিত থাকার কারণে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ বিষয়টি নিষ্পত্তি হয়নি মর্মে মেয়রের কাছে একটি লিখিত প্রতিবেদন দাখিল করেন। এতে ষড়যন্ত্রের চক আঁকেন
২নং বিবাদী আনোয়ার হোসেন ছিডার মেয়ে নারী কাউন্সিলর মিনু আক্তার।

বিজ্ঞাপন

মিনু আক্তারের দেয়া বক্তব্যের জবাবে বক্তারা আরো বলেন, গত ৩১ তারিখে পৌর পরিষদের মাসিক সাধারন সভায় মিনু আক্তার উপস্থিত হলেও উদ্দেশ্য প্রনোদিত হয়ে সে হাজিরা শীটে স্বাক্ষর না করে চলে যায়।

প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার বলেন, মিনু আক্তারের যদি কোন অভিযোগ থাকে, তাহলে তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে এ ধরনের অনাকাঙ্খিত, অনভিপ্রেত এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড জড়িয়ে মানহানি করছে । এসব ঘটনার ইন্ধনকারীদের শাস্তি দাবীসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনাও করেন প্যানেল মেয়র।

পরিষদের অন্যান্য নারী কাউন্সিলররা বলছেন, পৌর মেয়র তাদের সন্তানের মতো দেখছেন। তিনি সকল বিষয়ে স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে সমন্বয় করে সকল দায়িত্ব প্রদান করছেন। অথচ মিনু আক্তার উদ্দেশ্য প্রনোদিত হয়ে মেয়রের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় লজ্জিত হলাম সবাই।

মিনু আক্তার মানসিকভাবে সুস্থ আছে কিনা এমন প্রশ্ন তোলেন পৌর পরিষদ।

ওই সময় হাজীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ ইনামুল হাছান, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, সুমন তপদার, মোহাম্মদ শাহআলম, কাজী মনির হোসেন, হাজী মো. কবির হোসেন, মো. আজাদ হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলমসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়