কচুয়ায় গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২২ | ৭:৩৪
Link Copied Successfully!

কচুয়ায় গাছ থেকে পড়ে আজম খাঁ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার মেঘদাইর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজম খাঁ একই উপজেলার সহদেবপুর গ্রামের মৃত. রহমান খাঁ এর ছেলে।

বিজ্ঞাপন

নিহতের মেয়ে রোজিনা আক্তার জানান, রবিবার মেঘদাইর গ্রামের আলী হোসেনের বাড়িতে রেন্ট্রি গাছ কাটার কাজে যায়। গাছের ডাল কাটার সময় অসাবধানবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। এতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

নিহত আজম খাঁ’র ২ ছেলে ও ২ মেয়ের জনক। এদিকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতের বোন জামাই হানিফ মিয়া বলেন, সংবাদ পেয়ে আমরা নিহতের বাড়িতে আসি। তবে আজম খাঁ একজন নিরীহ ও সহজ সরল মানুষ ছিলেন। জীবিকার তাগিদে সে রবিবার গাছ কাটার কাজে যায়। ফলে ভাগ্যের নির্মম পরিহাসে গাছ পড়ে নিহত হন তিনি। তবে এদিকে কারো বিরুদ্ধে অভিযোগ করেননি নিহতের স্বজনরা।

বিজ্ঞাপন

ইউপি সদস্য হান্নান মিয়া বলেন, খবর পেয়ে আমি নিহতের বাড়িতে যান এবং ঘটনার বিস্তারিত জানেন, কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে গাছ থেকে পড়ে একজন নিহত হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়