চাঁদপুর ইলিশঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২২ | ৪:৪৮
Link Copied Successfully!

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় বন্ধ ছিল। ২২ দিন শেষে মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ আহরণ শুরু করেছে জেলেরা। যদিও আশানুরূপ ইলিশ এখনে জালে পাচ্ছে না বলে জানিয়েছে জেলেরা।

এদিকে দীর্ঘ বিরতির পর দেশের অন্যতম মৎস্য আড়ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মব্যস্ততা। ভোর থেকে আহরিত ইলিশ নিয়ে আসা হচ্ছে মাছঘাটে।

অন্যদিকে ইলিশ মাছ কেনার জন্য মাছঘাটে ভিড় জমাচ্ছে ক্রেতারা। ক্রেতাদের ধারণা দীর্ঘদিন নদী থেকে ইলিশ না ধরার কারণে হয়তো প্রচুর মাছ ধরা পড়েছে। আর ইলিশের দামও কম রয়েছে। কিন্তু ক্রেতাদের এই ধারণা ঘাটেএসে পাল্টে গেছে। অনেক ক্রেতাকেই হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন

বড়স্টেশন মাছঘাটে আসা জেলে রফিক মোল্লা বলেন, রাত থেকেই নদীতে মাছ ধরা শুরু করেছে কিন্তু জালে তেমন ইলিশ পাইনি। তবে আমাদের জালে ওঠা অধিকাংশ ইলিশের পেটে ডিম রয়েছে। এখন যা ইলিশ পেয়েছি তা ঘাটে বিক্রি করে আবার নদীতে ফিরে যাব।

 

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, জেলেরা সবেমাত্র ইলিশ ধরা শুরু করেছে। আশা করছি আর কয়েকদিন পর ইলিশের আমদানি আরো বৃদ্ধি পাবে। সকাল পর্যন্ত প্রায় ৫০০ মণ ইলিশ ঘাটে এসেছে।

বিজ্ঞাপন

 

 

 

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি