কচুয়ায় অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২২ | ৭:১১
Link Copied Successfully!
কচুয়ায়  ভয়াবহ অগ্নিকাণ্ডে কুয়েত  প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার রাত ১১টার  দিকে উপজেলার ৯নং কড়‌ইয়া ইউনিয়নের আকানিয়া-নাছিপুর এলাকার পশ্চিমপাড়া বাগানবাড়ির  আব্দুর রহিমের  বসতঘরে এ ঘটনা ঘটে।
আব্দুর রহিম  ঐ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি বর্তমানে কুয়েত রয়েছেন।
প্রবাসী আব্দুর রহিমের স্ত্রী সীমা আক্তার  জানায়, সন্ধ্যায় তারা ঘরে তালা লাগিয়ে সবাই পাশে বাবার বাড়ি একটি মাহফিলে যায়। রাত ১১টার সময় ঘরে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, মধ্য রাতে হঠাত করেই ঐ বাড়ির উপড় দিয়ে ধোয়া দেখা যায়। পরে এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে তারা ঘটনাস্থলে আসার আগে এলাকাবাসীর সহযোগিতায় ১ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে এলাকার কেউ কেউ বলছে এ আগুন কোন দুর্বৃত্তরা দিতে পারে বলে তাদের ধারনা। কারন এর আগেও একবার আগুন লেগে ছিল এই বাড়ির একটি কক্ষে। তখন এলাকাবাসী ও বাড়ির দায়ীত্বে থাকা মালিকের আত্বীয় স্বজন মিলে আগুন নেভাতে সক্ষম হয়। আবার সেই একই ভাবে শুক্রবার  রাতে আরেকটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি