চর্যাপদ সাহিত্য একাডেমির শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাবেন যারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২২ | ৫:১৯
Link Copied Successfully!

চর্যাপদ সাহিত্য একাডেমির বই উপহার মাস-২০২২  এর বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন তিনজন।

“ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই” এই   শ্লোগানে গেলো ৩০ সেপ্টেম্বর বিকেল থেকে দ্বিতীয় বারের মতো বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি।

ওই দিন চাঁদপুরের বড় স্টেশন মোলহেডে আনুষ্ঠানিকভাবে অক্টোবর মাসকে দ্বিতীয় বই উপহার মাস ঘোষণা করেন একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা। এর আগে ফিতা কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল।

বিজ্ঞাপন

বই উপহার মাস ঘোষণার পর পহেলা অক্টোবর থেকে পুরো মাসজুড়ে পথে-ঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও চলে বই উপহার কর্মসূচি। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবীদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও
সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হয় বই।

এ মাসে এক হাজার বই  উপহার দেয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক ও
জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।

চর্যাপদ একাডেমির প্রায় প্রত্যেক সদস্য এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। নিদের্শনা অনুযায়ী দেশের নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার প্রদান করে তারা। তাদের মধ্য থেকে সামাজিক মাধ্যমে কর্মসূচির প্রচার- প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার
প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২২’ মর্যাদায় অভিষিক্ত হয়েছেন তিনজন।

বিজ্ঞাপন

সার্বিকভাবে শ্রেষ্ঠ হয়েছেন চর্যাপদ একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক এবং কর্মসূচির প্রচার-প্রচারণা ও বহুসংখ্যক বই উপহার প্রদানের ক্ষেত্রে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন একাডেমির পরিচালক শিউলী মজুমদার ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা। পয়েন্ট সমান পর্যায়ে থাকায় দুজনকেই শ্রেষ্ঠ সারথি হিসেবে ঘোষণা করা হয়।

বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি জানান, পুরো অক্টোবর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। প্রতিদিন আমরা বিভিন্ন ব্যক্তির হাতে তুলে দিয়েছি অসংখ্য বই। এতে অনেক বেগ পোহাতে হয়েছে। বৃষ্টি-বাদল, এমনকি ঘূর্ণি-ঝড়ের
দিনেও বন্ধ থাকেনি বই উপহার কর্মসূচি। এতো বড় চ্যালেঞ্জিং কর্মসূচিতে যে সকল সদস্য অধিক পরিমাণে পরিশ্রম করেছে এবং যাদের অবদান তুলনামূলকভাবে বেশি, তাদের জন্যে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ৩১ অক্টোবর সমাপনী দিবসে তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি জানান, আমি বিস্মিত এবং অভিভূত। শ্রেষ্ঠ সারথি হিসেবে যারা সংবর্ধিত হবেন তারা প্রত্যেকেই নারী। এ দেশের নারীরা যে এখন অনেক বেশি এগিয়ে, তার প্রমাণ পেলাম বই উপহার মাস ঘোষণার পর। একজন নারী হিসেবে নিজেকে আজ ধন্য মনে করি। আশা রাখি, চর্যাপদ একাডেমির নারী সদস্যদের মতো সারাদেশের
নারীরা তাদের শ্রম এবং মেধার বিনিময়ে এভাবেই নিজেদের বিজয় ছিনিয়ে আনবে।

দ্বিতীয় বই উপহার মাসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পেন্সিল ফাউন্ডেশন, লেখক শাহাদৎ রুমন, কবি রকিবুল হাসান, কবি মামুন রশীদ, কবি আবু আফজাল সালেহ, কবি এস ডি সুব্রত, কবি সুবীর লরেন্স, কবি কাদের পলাশ, কবি সজীব মোহাম্মদ আরিফ, কবি আফরোজা অদিতি, অরুণা দে ও অঞ্জনা ইসলাম প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি