
বিশ্ব শিক্ষক দিবসে হাজীগঞ্জে র্যালী ও আলোচনা সভা


বিশ্ব শিক্ষক দিবস আজ। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে দিবসটি। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ১৯৯৫ সাল থেকে ইউনেসকোর মাধ্যমে সারা বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু।
দিবসটিকে ঘিরে চাঁদপুরের হাজীগঞ্জে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। র্যালীটি হাজীগঞ্জ উপজেলা পরিষদ থেকে বের হয়ে আলীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্নে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের অধ্যক্ষ আবুল বাসারে সভাপতিত্বে সেলিম পাটোয়ারী ও এস এম চিসতী’র যোথ সঞ্চালনায় বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো: মাইনুদ্দীন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, বেলচৌ করিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।


ওই সময় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।








