মিসরীয় তরুণী দালিয়া ভালোবাসার টানে বাংলাদেশে

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২১, ২০২২ | ১১:৫০
Link Copied Successfully!

ভাষা-সংস্কৃতির ভেদাভেদ ভুলে গোলাম সারোয়ার বাবু (২৬) নামে এক যুবককে বিয়ে করে সুদুর মিসর থেকে বাংলাদেশে এসেছেন দালিয়া (২৬) নামে এক মিসরীয় তরুণী। গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এই দম্পতি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে বাড়িতে আসেন।

২০২০ সালে বাবু ও দালিয়া মিসরে বিয়ে করেন। বিয়ের পর প্রথম এই দম্পতি প্রথম বাংলাদেশে এসেছেন। এদিকে বিদেশি বধূকে দেখতে আশপাশের এলাকার মানুষ বাবুদের বাড়িতে ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর যুবক গোলাম সারোয়ার বাবু ২০১২ সালে জীবিকার সন্ধানে মিসর যান। সেখানে একটি গার্মেন্টেসে চাকরি নেন। মিসরী তরুণী দালিয়াদের বাসার পাশেই থাকতেন বাবু। দালিয়ার ভাইয়ের সঙ্গে বাবুর বন্ধুত্ব ছিল। এ সুবাধে মাঝে মধ্যে দালিয়াদের বাসায় যাতায়াত ছিল। এক সময় বাবু ডালিয়াকে তার ভালো লাগার বিষয়টি জানান। এতে ডালিয়া রাজি হলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের দিকে দালিয়ার পরিবারে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবারের কেউই রাজি হননি। পরে দালিয়া অনেক কান্নাকাটি করে তার মা-বাবাকে রাজি করালে ২০২০ সালে ওই দেশের আইন কানুন মেনে মিসরে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। গত বছর তাদের একটি সন্তান হয়। জন্মের অল্প কিছুদিন পরে সন্তানটি মারা যায়। এরপর এই প্রথম দুজন একসঙ্গে বাংলাদেশে আসেন।

বিজ্ঞাপন

গোলাম সারোয়ার বাবু ঢাকা পোস্টকে বলেন, শ্বশুরবাড়ি ঘুরে দেখতে দালিয়া বাংলাদেশে এসেছে। আমরা বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছি। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে আমার বাবা-মা আনন্দিত।

কিছুটা বাংলা বলতে শিখেছেন দালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ আমার ভালো লাগে। এটা আমার স্বামীর দেশ। এ দেশকে ভালোবাসি। তবে মাংসের চেয়ে আলু তার বেশি পছন্দ বলেও মন্তব্য করেন এই তরুণী।

স্থানীয় বাসিন্দা মো. জীবন ঢাকা পোস্টকে বলেন, আমাদের নোয়াখালীতে বিদেশি তরুণী এসেছে। আমরা এতে অনেক খুশি। আমাদের নোয়াখালীর আতিথেয়তা দিয়ে তার মন আমরা জয় করব। গ্রামীণ পরিবেশ ঘুরে দেখাবো। আশা করি সে খুশি মনে বাংলাদেশ থেকে ফিরে যাবে এবং সুনাম করবে।

বিজ্ঞাপন

বাবুর বাবা গোলাম মাওলা মিয়া বলেন, পুত্রবধূ বাংলা ভাষা একটু-আধটু বলার চেষ্টা করে। এছাড়াও ইশারা-ইঙ্গিতে কথা বলছে। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে পরিবারের সবাই আনন্দিত।

নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, বিদেশি পুত্রবধূকে দেখার জন্য শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় করছে। গ্রামের মানুষ এতে খুশি। দুজনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী বলেন, পুলিশ একবার তাদের বাড়িতে গিয়েছে। কোনো সমস্যা হলে আমাদের জানাতে বলেছি।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ