
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় সদস্য পদে তৌহিদুল ইসলাম খোকা নির্বাচিত
Link Copied Successfully!


চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় সাধারণ সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা (টিউবওয়েল প্রতীকে) নির্বাচিত হয়েছেন।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে একটানা ভোট গননা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে তৌহিদুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ৭৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি
প্রার্থী মো. জোবায়ের হোসেন (হাতি) প্রতীক পেয়েছেন ৫২ ভোট।


এছাড়া বেবি টেক্সি প্রতীকে মো. সালাউদ্দিন ভূইয়া পেয়েছে ৩৭ ভোট ও তালা প্রতীকে আহসান হাবীব প্রানজল পেয়েছে ৪ ভোট অপর প্রার্থী উট মার্কা প্রতীকে সামছল হক ও সিলিং ফ্যান প্রতীকে মো. বিল্লাল হোসেন কোন ভোট পাননি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. সোফায়েল হোসেন।
Ni/N








