
হাজীগঞ্জ কেন্দ্রে ভোট গ্রহণ দেখতে উপছে পড়া ভিড়
Link Copied Successfully!

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে হাজীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৭ নং ওয়ার্ডে এবার দুইজন সদস্য প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে।
এরা হলেন, হাজী মো: জসিম উদ্দিন( তালা) ও মো: বিল্লাল হোসেন (টিউবওয়েল)। এই ওয়ার্ডে একজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. জাকির হোসেন প্রধানীয়া। হাজীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৭ নং ওয়ার্ডে ১২ টি ইউনিয়ন পরিষদ ও ১ টি পৌরসভা নিয়ে গঠন করা হয়েছে। এখানে পুরুষ ভোটার ১৩৫ জন ও নারী ভোটার ৪১ জন’সহ মোট ১৭৬ জন ভোটঅর রয়েছে।
আজ হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । এখানে ১৭৬ ভোটারের রয়েছেন হাজার হাজার সমর্থক। সকাল থেকে এখানে ভোটারের উপস্থিতির পাশাপাশি সমর্থকের সরব উপস্থিতি নির্বাচনকে প্রানবন্ত করে তুলেছে।
পরিষদের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই পাশে সমর্থক ও সাধারন মানুষের ভীড়। কেউ আসছে সমর্থন দিতে, কেউ আসছে দেখতে। দেখতে আশা সাধারণ দর্শকের মধ্যে মানিক মোল্লা বলেন, আমি জানিনা কে পাশ করবে ,কে ফেল করবে তবে নির্বাচন দেখতে সকাল থেকে এখানে আছি। কর্মী সমর্থকদের মধ্যে সবাই বুকে প্রার্থীর বেইস লাগিয়ে দাঁড়িয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।
এই ওয়ার্ডের ভোটারদের সাথে কথা হলে তারা জানান, তারা তাদের এলাকার উন্নয়ন ও সফলতার চিন্তা করেই তাদের ভোট প্রয়োগ করবে। আবার কেউ কেউ এই ওয়ার্ডে নতুন চমক হবারও আভাস দিয়েছে।
টিউবওয়েল প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন জানান, সকলের সাথে যোগাযোগ করছি। তবে এবারের নির্বাচন অস্তিত্বের লড়াই মনে করি।
বিজয়ে শতভাগ আশাবাদী বলে জানান তালা প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম বলেন, সকাল থেকে শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন হচ্ছে। আমরা এ নির্বাচনটি গুরুত্বের সাথেই দেখছি। মানুষের উপস্থিতি কেন্দ্রকে প্রাবন্ত করে তুলেছে।








