নিরাপদ সড়ক দিবসে চাঁদপুরে ইলিয়াস কাঞ্চন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২২ | ৫:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে যানবাহনের শ্রমিক, চালক ও মালিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে চাঁদপুর পুরান বাসস্টান্ডে আয়োজিত সমাবেশে নিসচার চাঁদপুর জেলা কমিটির সভাপতি সাংবাদিক এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মোঃ রোকনুজ্জামান রোকন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিশিষ্ট লেখক হোসেন আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ।

সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে প্রথম নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন সে আন্দোলন এখন জনমানুষের দাবিতে পরিণত হয়েছে। এ আন্দোলনের দাবি নিয়ে মাঠে কাজ করতে গিয়ে তিনিও সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছেন। তারপরও থেমে যাননি।

নিরাপদ সড়ক গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবাইকে আহবান জানান ইলিয়াস কাঞ্চন।

বিজ্ঞাপন

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান,জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), নিসচার উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আবু নঈম পাটওয়ারী দুলাল, নারী মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, নিসচার কেন্দ্রীয় মহাসচিব লিটন এরশাদ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বিশিষ্ট লেখক মোঃ মাহবুবুর রহমান সেলিম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শোহেবুর রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির সভাপতি ফেরদৌস মোর্শেদ জুয়েল প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি