কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২২ | ১২:২৬
Link Copied Successfully!
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক তরুণ উদ্যোক্তা মুফতি শেখ নুরুন নাবীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন।
শুক্রবার বিকেলে শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি বের হয়ে বিপনিবাগ থেকে কুমিল্লা রোড দিয়ে চাঁদপুর সরকারি কলেজ গেটের সামনে গেলে আবার পুলিশ বাধা দিলে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মিছিল শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিন।
তিনি বলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে রাতের আধারে গ্রেফতার করা হয়েছে। তাকে যেই অভিযোগে গ্রেফতার করেছে সে অভিযোগ ভিত্তিহীন এবং যেই মামলায় গ্রেফতার হয়েছে তার সাথে কোন সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাকে গ্রেফতার করা হয়েছে। সরকারকে বলবো অনতিবিলম্বে নিঃশর্তে তার মুক্তি দিন।
চাঁদপুর জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম নিজামের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমান, চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম মুহাম্মদ তানভীর, জেলা যুব আন্দোলনের প্রচার সম্পাদক মুফতি ফরিদ আহমদ আল-জামী, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা খোরশেদ আলম, চাঁদপুর পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন প্রমূখ। পপুলার বিডিনিউজ -চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি